চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া সংবাদদাতা

১১ জুন, ২০২৬ | ৩:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোট দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবর্তী ইউনিয়নের খাটরা এলাকার আলী হোসেনের ছেলে মো.মনির হোসেন (৩৯), কক্সবাজার জেলার সদর উপজেলার পৌরসভা ১২নং ওয়ার্ড ঝিলংজা এলাকার ছালেহ আহম্মদের ছেলে রিয়াদুল ইসলাম (৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির চালকসহ ২ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট