চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ যুবক আটক, প্রাইভেটকার জব্দ

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ যুবক আটক, প্রাইভেটকার জব্দ

টেকনাফ সংবাদদাতা

৮ জুন, ২০২৬ | ৪:০০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মো. আলী (২৭) এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

রবিবার (৮ জুন) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

 

আটক মো. আলী টেকনাফ সদরের জাহাঁলিয়াপাড়ার মো. হোসেনের ছেলে।

 

সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ডের সদস্যরা। তল্লাশিতে গাড়িটি থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এসময় ইয়াবা পাচারের অভিযোগে ওই গাড়িতে থাকা মো. আলীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট