চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের বিষ খেয়ে মুহাম্মদ পারভেজ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পারভেজ ফটিকছড়ি উপজেল হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানিটিলা (৩নং ওয়ার্ড) মুহাম্মদ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানিয়েছেন, গতকাল রবিবার সন্ধ্যায় মুহাম্মদ পারভেজ ধানের বিষ খেয়ে বাড়ির পাশে অচেতন হয়ে পড়ে ছিল। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম নগরীর চমেক হাসপাতলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত যুবক পেশায় একজন কৃষক এবং তার সামান্য মানসিক সমস্যা ছিল। দাম্পত্য জীবন নিয়ে তার নানা ঝামেলার কথাও শুনেছি।
পূর্বকোণ/পিআর

















