চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সড়ক পরিবহন আইনে দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি মো. বেলালকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল চান্দগাঁও থানাধীন আজিজিয়া মাদ্রাসা সড়ক মোহরা এলাকার মো. জাফরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, কোতোয়ালী থানার সড়ক পরিবহন আইনে দায়ের করা হত্যা মামলার পলাতক আসামিকে গতকাল বিকেলে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















