চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

৮ জুন, ২০২৬ | ১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের ভুঁইয়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট