চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

৮ জুন, ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার আবদুল করিম প্রকাশ সাবু (২৮) ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বারের বাড়ির আবদুল গফুরের ছেলে।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরহাদাবাদ এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবদুল করিম প্রকাশ সাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট