চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৭ জুন, ২০২৬ | ৩:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মরিয়মনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রশিদিয়া পাড়ার মৃত আবুল হাসেমের ছেলে।

শনিবার (৬ জুন) মরিয়মনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎তার বিরুদ্ধে নাশকতা  ও পুলিশের উপর হামলার মামলা রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।


রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন পূর্বকোণকে জানান, নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট