চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গাছ থেকে জাম পাড়তে গিয়ে পড়ে মৃত্যু বাকপ্রতিবন্ধীর

গাছ থেকে জাম পাড়তে গিয়ে পড়ে মৃত্যু বাকপ্রতিবন্ধীর

ফটিকছড়ি সংবাদদাতা

৬ জুন, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিহাট পৌর এলাকায় গাছ থেকে পড়ে মো. আলমগীর (৪০) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

 

শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের গুনা এলাকার নুরুল আফসারের ছেলে।

 

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাওলানা জয়নাল আবেদিন ঘটনার মত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নিহতের বাড়ির পাশে আতিক নামের এক ব্যক্তির গাছের জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন আলমগীর। পরে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট