চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কালো টাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক ও বৈষম্যমূলক: টিআইবি

কালো টাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক ও বৈষম্যমূলক: টিআইবি

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ৮:২২ অপরাহ্ণ

কোনো ধরনের কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রেখে নিঃশর্ত ক্ষমা ঘোষণার মাধ্যমে সরকার আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদে গভীর হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার এ নিয়ে বিবৃতি দিয়েছে টিআইবি।

বৃহস্পতিবার (৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি।

আবাসন খাত ব্যবসায় স্থবিরতা দূর, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত’’ করার অজুহাতে এ জাতীয় দুর্নীতিসহায়ক সুযোগ প্রদান সরকারের জন্য আত্মঘাতীমূলক।

যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও অনিয়মকে স্বাভাবিকতায় পরিণত করারই নামান্তর। এই সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। একইসঙ্গে, ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট