ফটিকছড়িতে উপজেলার লেলাং ইউনিয়নের ছাত্র যুবকরা নিরাপদ সড়কের দাবিতে নাজিরহাট ঝংকার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় স্থানীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, গতাকল (১ জুন) উপজেলার নয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় লেলাং ইউনিয়নের বাসিন্দা রবিউল আলম নামের এক যুবক প্রাণ হারান। এ ঘটনার প্রেক্ষিতে উক্ত ইউনিয়নের ছাত্র যুবকরা রাত ৮টার দিকে নাজিরহাট ঝংকার মোড়ের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করলে স্থানীয়রা ক্ষেপে উঠে। এতে বিক্ষোভকারীদের সাথে স্থানীয়দের কথা কাটাকাটি পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উপজেলা ছাত্রদলের একাংশ স্থানীয়দের সাথে একাত্মতা প্রকাশ করে তারা এই ঘটনাকে ছাত্রলীগ-যুবলীগের কর্মকাণ্ড বলে উল্লেখ করেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম জানান, সড়ক অবরোধকে কেন্দ্র করে অবরোধকারী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, একটি সিএনজি অটোরিকশা ভাংচুর হয়েছে। থানা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















