চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে ৪ কিশোর অপহরণ, মুক্তিপণ দাবি

মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে ৪ কিশোর অপহরণ, মুক্তিপণ দাবি

চকরিয়া সংবাদদাতা

২ জুন, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে চার কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

 

ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও আজ মঙ্গলবার (২ জুন) রাত পর্যন্ত অপহৃত কিশোরদের উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত কিশোররা হলো— শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন হামিম (১৫)। তারা সবাই কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকার চার কিশোরকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

অভিযোগ রয়েছে, অপহরণের পর ০১৩৪৮৯৮৪৩৫০ নম্বর থেকে স্বজনদের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহরণকারীরা চার কিশোরের একটি ছবি পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের জন্য চাপ দেয়। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তাদের প্রাণনাশ ও বিদেশে পাচার করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এখনো কিশোরদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। অপহরণকারীদের সনাক্ত ও অপহৃতদের উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে।’

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট