চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মায়ানমারে পাচারকালে ১৭ শ বস্তা সিমেন্টসহ ২০ পাচারকারী আটক

মায়ানমারে পাচারকালে ১৭ শ বস্তা সিমেন্টসহ ২০ পাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

৩ জুন, ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ণ

মায়ানমারে পাচারকালে ১৭ শ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারকারী চক্রের ২০ জন সদস্যকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন) বঙ্গোপসারের সেন্টমার্টিন লাইট হাউস থেকে ১৯ মাইল দুরে সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সেন্টমার্টিন লাইট হাউস হতে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের ফিশিং বোট দেখতে পায় নৌবাহিনীর জাহাজ। বোট দুটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নৌবাহিনী তাদের ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামক বোট দুটিকে আটক করে।

 

পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা, মোট ১৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। প্রতিটি বোট থেকে ১০ জন করে মোট ২০ জন পাচারকারীকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা অধিক মুনাফার আশায় এই সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

 

অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট