চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ইজিবাইকে মাদক পাচারের সময় দুই যুবক গ্রেপ্তার

টেকনাফে ইজিবাইকে মাদক পাচারের সময় দুই যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২ জুন, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়।

 

সোমবার (১ জুন) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন উখিয়া উপজেলার চোয়াংখালী এলাকার মোহাম্মদ আলমের পুত্র জাহাঙ্গীর আলম (২২) এবং একই উপজেলার ছেপটখালী এলাকার মখুলুর পুত্র শফি আলম (১৯)।

 

মঙ্গলবার (২ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নোয়াখালী পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ২৯৯ লিটার দেশীয় মদ, নগদ ২ হাজার ৩৫০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট