চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

২ জুন, ২০২৬ | ২:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার সদর থানা এলাকায় ইয়াবা, হেরোইন এবং ক্রিস্টাল আইসসহ (আইস) আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের অন্যতম শীর্ষ হোতা মোহাম্মদ আজিজকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (২ জুন) ভোররাত সাড়ে ৪টায় সদরের উত্তর ডিককুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি ডিককুল এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

র‍্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, উত্তর ডিককুল এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের একটি বড় চালানের হাতবদল হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি আজিজকে গ্রেপ্তার করা হয়। পর তার ঘর থেকে ৯ হাজার ৮০০ ইয়াবা, ১৮০ গ্রাম উচ্চমাত্রার হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস ও এবটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আজিজ দেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ি থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মোট তিনিটি মাদক মামলা রয়েছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট