চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

মহালছড়ি সংবাদদাতা

২ জুন, ২০২৬ | ১২:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের বিভিন্ন আলামতসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) তিন সদস্যকে আটক করা হয়েছে।

 

রবিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় পৌনে ৩টায় পংঙ্খিমুড়া এলাকার মনো মহাজন পাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির আল আসিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কিছু সন্ত্রাসী মহালছড়ির ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদাবাজি চালিয়ে আসছিল। আমরা একাধিকবার তাদের গ্রেপ্তারের চেষ্টা করেও সফল হতে পারিনি।অবশেষে গত রবিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আলামতগুলো তাদের চাঁদাবাজি কার্যক্রমের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে।

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে অভিযানের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে চাঁদার চাপ ও নিরাপত্তাহীনতায় তারা ব্যবসা পরিচালনা করছিলেন।

 

অভিযুক্তদের আটকের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট