চট্টগ্রাম নগরীর হালিশহরে চারটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, হালিশহরের এ ব্লকে চারটি বসতঘরে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো আমাদের সদস্যরা সেখানে কাজ করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।
পূর্বকোণ/পিআর
















