চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে পিকআপ-বাইক সংঘর্ষে প্রাণ গেল একজনের

নিজস্ব প্রতিবেদক

২ জুন, ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টায় কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের।

প্রত্যক্ষদর্শীরা জানান- নিহত ও আহত দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট