চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাঙামাটি সংবাদদাতা

১ জুন, ২০২৬ | ১১:৪৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগের ঘোষণা দেয়ায় তার নেতা-কর্মী এবং সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন।

 

আজ সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাঙামাটি জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

 

বিক্ষুব্ধ ‎নেতাকর্মীদের দাবি, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেনি, একটি মহল তাকে পদত্যাগ করতে ‎বাধ্য করেছেন। যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিস্কার হয়েছে।

 

‎নেতাকর্মীরা আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি পাহাড়ের একমাত্র অবিসংবাদিত নেতা দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী হিসেবেই বহাল রাখতে জোরদাবি জানাই। যতক্ষণ পর্যন্ত পুনঃরায় ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

 

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়রসহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ ও মুজিবুর রহমার, মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের আহবায়ক নুর জাহান বেগম পারুল, যুগ্ম আহবায়ক ইয়াছমিন বাবলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ অন্যান্যরা।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট