চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ ‎

রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ ‎

‎রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩০ মে, ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের  ঘটনার মূল আসামি বাদশাকে ‎গ্রেপ্তার করেছে পুলিশ।‎ শনিবার (৩০মে) বাদশাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেয় স্থানীয়রা। বাদশা (৩৬) উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জয়নগর মাতাব্বর টিলা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তবে এই ঘটনার অপর দুই আসামি সাইফুল এবং মালু পলাতক রয়েছে।

 

‎পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার  বিকেল ৫টায় ভুক্তভোগী বিল থেকে বাড়ি ফেরার পথে বাদশা তার মুখে ওড়না পেঁচিয়ে ধরে জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ছিল সাইফুল ও মালু। খালের পাড়ে নিয়ে যাওয়ার পর তারা মেয়েটির ওপর পাশবিক নির্যাতন ও টানা ধর্ষণ চালায়।

 

ঘটনার তিন দিন পর ভুক্তভোগী তার চাচিকে বিষয়টি খুলে বললে পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। গত বুধবার (২৭ মে) ঘটনার দিন ভিকটিমের পিতা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায়  তিনজনের নামে মামলা দায়ের করেন।

‎                                                                                             

‎এ’বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হিলাল উদ্দিন আহমদ দৈনিক পূর্বকোণকে জানান, ধর্ষণের ঘটনায় এলাকাবাসী মূল অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর  করে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।”

 

পূর্বকোণ‎/পুষ্প/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট