শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের সামনে রামিসা, ইরাসহ দেশব্যাপী নারী শিশু নির্যাতন, নিপীড়ন ও হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবির, জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য, সহ-সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব বসু।
মানববন্ধনে সংহতি জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, অধ্যাপক অজিত মিত্র, অধ্যাপক গোপা চৌধুরী, সাংবাদিক আবদুর রজ্জাক, কবি সাংবাদিক শিবু কান্তি দাশ, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক এস এম শিবলী সাদিক কফিল, জামাল আবদুল নাসের, যুবনেতা অলক দাশ, যুব নেতা সনৎ বড়ুয়া, সুবল দেব, নারী নেত্রী মদিনা বেগম, ডা. জয়দত্ত বড়ুয়া, শিক্ষক ইসমত আরা দিলশাদ, এডভোকেট অভি দাশ রানা, আবদুস ছোবান, সংগঠক সুমন সেন, কাজল নন্দী, কাজল বড়ুয়া, মোজাম্মেল হক এরশাদ, সুদর্শন দাশ, বাবলা বড়ুয়া, হিমেল দে, রাজীব আচার্য্য, সুজন বিশ্বাস, রাজীব চক্রবর্তী, অনির্বাণ পালিত।
মানবন্ধনের ঘোষণাপত্র পাঠ করেন যুথিকা দে।
সমাবেশে বক্তারা বলেন, ‘প্রতিনিয়ত আমাদের কোল খালি হচ্ছে, আমাদের সন্তানরা নিজ ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপধ নয়। দেশের বিভিন্নস্থানে কোমলমতি শিশুদের সাথে নারকীয় নিষ্ঠুরতা শুধু রামিসা-ইরাকে হত্যা নয়, আমাদের মানবিক সমাজকে হত্যা করেছে। রামিসা হত্যার মামলার রায় সর্বোচ্চ ৯০ থেকে ১২০ দিনের মধ্যে কার্যকর করার দাবি জানানো হয়।’
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে শেষ হয়।
পূর্বকোণ/পিআর
















