চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাকলিয়ায় মিলল অজ্ঞাতনামা যুবকের লাশ

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৭ মে, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালক বনমালি দাশ ওরফে শংকর (৪০)  নিহত হয়েছেন। আজ বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে রাউজান-নোয়াপাড়া সংযোগ সড়কের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকায় এজাহার মাস্টার সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতীশ মাস্টার বাড়ির বজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।

 

স্থানীয়রা জানান বেলা ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় রাউজান-নোয়াপাড়া সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নোয়াপাড়া থেকে অটোরিকশা নিয়ে মগদাইয়ের দিকে যাচ্ছিলেন শংকর। ঘটনাস্থলে পৌঁছে তিনি গাড়ি থামিয়ে সড়কের ওপর পড়ে থাকা গাছটি সরানোর চেষ্টা করেন। ঠিক তখন পাশের আরেকটি গাছ ভেঙে তার মাথার ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট