চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড জমি দখলের জেরে হামলা, আহত ৩ জন চমেকে ভর্তি

সীতাকুণ্ডে জমি দখলের জেরে হামলা, আহত ৩ জন চমেকে

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৬ | ৬:২৮ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুরে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জেলে পাড়ায় একটি পরিবারের উপর হামলা তিন আহত হয়েছে। বুধবার (২৭ মে) সকালের এই ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্রে এই তথ্য জানা গেছে।

আহতরা হলেন, রুপনা দাস (২৮), সুনীল দাস (৫০), টন্টু বালা দাস (৭০)। এদের মধ্যে রুপনা দাসের বাম হাতে আঘাত গুরুতর বলে জানা গেছে। এই ঘটনায় কমপক্ষে ১২ জনের বেশি লোককে মারধর করা হয়েছে বলে জানান যশোদা দাস নামের এক ভুক্তভোগী।

 

পূর্বকোণ/আরআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট