চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ধর্ষণের পর শিশু হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের পর শিশু হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৬ | ৪:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১১ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার মামলার আসামি মো. রাজীবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৭ মে) ভোরে মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী অঞ্চল) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, গত ২৪ মার্চ ১১ বছর বয়সী ওই কন্যাশিশু নিখোঁজ হয়। এর দুই দিন পর ২৬ মার্চ ওই শিশুর বাড়ির পাশের একটি তুলার গুদাম থেকে দুর্গন্ধ বের হলে গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুদামের ভেতরে ফেলে রাখা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। ওই ভবনের পাশের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, অভিযুক্ত ফয়সাল শিশুটিকে নিয়ে গুদামের ভেতর ঢোকেন। পরে তিনি একা বেরিয়ে যান। এ ঘটনায় ২৬ মার্চ ফয়সালকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন ওই শিশুর মা। গ্রেপ্তার আসামি রাজীবকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এর আগে গত ২০ মে বিকেলে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষা ইউনিয়নের টংক পাড়া থেকে এই মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট