চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পূর্ব শত্রুতার জেরে রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে আহত ৩

পূর্ব শত্রুতার জেরে রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে আহত ৩

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এ ‎ঘটনায় আহত হন মো. আলী, দৌলত হোসেন ও তার ছেলে বাবুল হোসেন।

 

আজ মঙ্গলবার (২৬ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার মরিয়মনগর গরুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা সবাই এলাকার বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক ডা. আনোয়ার হোসাইন বলেন, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

‎আহত ‎মো.দৌলত হোসেন সংঘর্ষের জন্য প্রতিবেশী মো. আলী কে দায়ী করে বলেন, মো. আলী আমাদের উপর ছুরিকাঘাত করে আমাদের ৩টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন।


‎তবে বিষয়টি অস্বীকার করে এ ঘটনায় দৌলত হোসেনকে দায়ী করেন মো. আলী।


‎এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন দৈনিক পূর্বকোণকে জানান, দুপক্ষের মারামারির খবর পেয়েছি। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তার যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট