চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে বিদ্যুৎ সরবরাহ পুনঃচালু

দৈনিক পূর্বকোণে সংবাদ প্রকাশের পর

রাজস্থলীতে বিদ্যুৎ সরবরাহ পুনঃচালু

রাজস্থলী সংবাদদাতা

২৬ মে, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দীর্ঘ তিন দিন বিদ্যুৎহীন থাকার পর অবশেষে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে।

 

(২৩ মে) শনিবার রাজস্থলী বাজারের একটি ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে যাওয়ার ফলে উপজেলার ১২টি গ্রামের হাজার হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েন।

 

বিদ্যুৎ না থাকায় এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছিল। এই সমস্যা নিয়ে গতকাল ‘দৈনিক পূর্বকোণ’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

 

মঙ্গলবার (২৬ মে) চন্দ্রঘোনা আঞ্চলিক সহকারী প্রকৌশলী কার্যালয় থেকে একটি নতুন ট্রান্সফরমার এনে স্থাপন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ পুনরায় স্বাভাবিক করা হয়।

 

টানা তিন দিন অন্ধকারে থাকার পর বিদ্যুৎ ফিরে আসায় রাজস্থলীবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ সময়ের ভোগান্তি শেষে বিদ্যুৎ সেবা সচল হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট