চট্টগ্রামের রাউজান উপজেলায় অজ্ঞাতানামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রুদ্ধপল্লী সংলগ্ন খালি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. মনছুর বলেন, ‘নিহত ব্যক্তির বিভিন্ন অঙ্গে দাগ রয়েছে। শরীরে বিভিন্নস্থানে দাগ, কোপানোর চিহ্ন রয়েছে। হাতে কাটার চিহ্নও রয়েছে। মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে মেরেছে- এমনটাই মনে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রবিবার রাতের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। দুস্কৃতিকারীরা হয়তো ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে পালিয়েছে।
রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমককে বলেন, ‘নিহত বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা মেরেছে, এটি কিভাবে হয়েছে সেটা বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তাকে কেউ মেরেছে কিনা বা কিভাবে ঘটনাটি হয়েছে, তা বের করার চেষ্টা করছে পুলিশ।’
পূর্বকোণ/পিআর
















