চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কেওড়া বাগানে মিলল গুলিয়াখালী সৈকতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬ | ১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ স্কুলছাত্র মো. রিফাতের (১৮) লাশ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মো. রিফাত সিরাজগঞ্জ জেলার রাজবাড়ি এলাকার মো. নুরউল্লাহর ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রবিবার (২৪ মে) সকাল ৯টায় সাগরের তীরবর্তী একটি কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন পূর্বকোণকে জানান, সিরাজগঞ্জ থেকে গতকাল ৫ বন্ধু বেড়াতে সীতাকুণ্ডে এসেছিল। তারা গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে ৪ জনকে উদ্ধার করা হলেও রিফাত পানিতে তলিয়ে যায়।

আজ (রবিবার) সকালে কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট