চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত বকেটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ছৈয়দ হোসন (৪২) ও আবু নাছের (৩৫)।
শুক্রবার (২২ মে) কর্ণফুলী থানাধীন ক্রসিং মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া। তিনি জানান, গতকাল শুক্রবার কর্ণফুলী থানাধীন ক্রসিং মোড় এলাকায় চেকপোস্টে একটি মাইক্রোবাসকে থামানো হয়। এরপর গাড়িতে থাকা দুইজনকে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা জানায়, কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পূর্বকোণ/পিআর
















