চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

অটোরিকশায় ৫৯ লাখ টাকার ইয়াবা, বোয়ালখালীতে নারীসহ দু’জন ধরা

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৩ মে, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার (২২ মে) রাতে পৌর সদরের পূর্ব কালুরঘাটে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে অটোরিকশা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটোরিক্সায় থাকা দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। এদের মধ্যে বাদশা মিয়া চান্দগাঁওয়ের কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে এবং তাহেরা বেগম কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের মেয়ে।

পুলিশ জানায়- কালুরঘাটে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে পাওয়া যায় কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা। পরে এসব প্যাকেট থেকে ১৯ হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট