চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

টেকনাফে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ইয়াবা, আটক ১

টেকনাফে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ইয়াবা, আটক ১

টেকনাফ সংবাদদাতা

২২ মে, ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে ২০ হাজার ইয়াবাসহ শাহ আলম (৪৮) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি।

 

শুক্রবার (২২ মে) বিজিবির প্রশিক্ষিত কুকুরের সহায়তায় রেজুখাল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার নয়া পাড়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘ডগ জন’ গাড়িটির চাকা বা টায়ার দেখে সন্দেহজনক আচরণ শুরু করে। কুকুরের এই সংকেতের ভিত্তিতে বিজিবি সদস্যরা গাড়িটি আরও গভীরভাবে তল্লাশি করেন এবং টায়ারের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবার চালানটি খুঁজে পান।

 

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট