চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু

চকরিয়ায় পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি

১৯ মে, ২০২৬ | ৫:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় এবার পুকুরে ডুবে চার বছর বয়সী শিশু মো. সাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু মো. সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে।

 

নিহতের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলা করছিল শিশু সাদিক। খেলতে গিয়ে অসাবধনতায় পুকুরে পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে সাদিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনুর রশিদ জানান, পুকুরের পানিতে ডুবে সাদিক নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, লাশ দাফনের প্রক্রিয়া চলছে। ছোট্ট শিশু সাদিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের মৃত্যু বেদনাদায়ক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট