চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৩:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সলিম উল্লাহকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার সলিম উল্লাহ সাবরাং পুরানপাড়া মৃত আনোমিয়ার ছেলে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সলিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানার মাদকের মামলায় একটি ওয়ারেন্টও ছিল। ওই মামলায় তাকে আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট