রাঙামাটিতে দোকানের জানালায় প্যাঁচানো অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে উদ্ধার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ।
বন বিভাগ রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান, গতকাল সোমবার রাত ৯টায় রাঙামাটি সদর হ্যাপির মোড়ে খাজা এন্টারপ্রাইজ নামে একটি দোকানের জানালায় প্যাঁচানো ছিল একটি অজগর সাপ। সাপটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়া হলে তারা এসে দোকান থেকে সাপটি উদ্বার করে এবং বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় উদ্ধার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
এসময় সহকারী বন সংরক্ষক আবু বক্কর, জামাল উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর
















