চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে অটোরিক্সা থেকে পড়ে স্কুলছাত্রী আহত

রাজস্থলী সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিক্সা থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) সকালে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত সাফা আক্তার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খানের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সা থেকে অসাবধানতাবশত পড়ে যায় সাফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আহত সাফার পিতা সুমন খান।

পূর্বকোণ/পিবি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট