চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানির মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, জোহরের নামাজের পর আবু নোমান ওসমানি তার মেয়েকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে দিয়েছে এবং সেটি গলায় আটকে গেছে।

পরিবারের লোকজন বিচিটি বের করার চেষ্টা করে। ব্যর্থ হলে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে একপর্যায়ে শিশুটি বমি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু নোমান ওসমানি বলেন, তিনি পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। এ সময়ের মধ্যেই শিশুটি পাশে রাখা লিচুর বিচি মুখে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম। তিনি বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট