চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় দাম্পত্য কলহের জেরে গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে মোহাম্মদ আরিফ (২৬) নামে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত আরিফ দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার মাওলানা গ্রাম মদুল্লার বাপের বাড়ির মৃত মোহাম্মদ জসীম উদ্দীনের ছেলে।
সোমবার (১৮ মে) বিকাল ৫টায় সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ও আত্মীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর
















