চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় স্কুল ব্যাগে মিলল ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

লোহাগাড়ায় স্কুল ব্যাগে মিলল ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তাররা হলেন— মো. রিদুয়ান (২৪) ও মো. এমরান সাকিল (২৩)।

 

রবিবার (১৭ মে) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় হোটেল মিডওয়ে ইনের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় হোটেল মিডওয়ে ইনের সামনে একটি মোটরসাইকেল থামানো হয়। মোটরসাইকেলে থাকা দুই যুবকের স্কুল ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নিয়মিত সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট