চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

মহেশখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

মহেশখালী সংবাদদাতা

১৭ মে, ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

মহেশখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় মহেশখালীর শুকরিয়াপাড়া ১ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এক যুবককে ৩ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে  তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার রাতে জানিয়েছেন, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট