মহেশখালী উপজেলার মধুয়ার ডেইল এলাকায় মোটর সাইকেল ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে শাকের উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকের উল্লাহ ছোট মহেশখালী ডেইল পাড়ার আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে।
পূর্বকোণ/আরআর
















