চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

১৭ মে, ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট রেললাইনের পাশে একটি লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আবুল কালাম আজাদ বলেন, অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি মারা গেছেন। আমরা সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। তবে ঘটনাস্থলে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সেই পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি ভাটিয়ারী ইউনিয়নের মো. বাদশা মিয়ার ছেলে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট