চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় লোকালয় থেকে উদ্ধার অজগর চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

লোকালয় থেকে অজগর উদ্ধার, চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

লোহাগাড়া সংবাদদাতা

১৭ মে, ২০২৬ | ৬:৫৪ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি দেড় বছর বয়সী বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। বন ছেড়ে সাপটি লোকালয়ের কাছাকাছি একটি দোকানে চলে এসেছিলো।

রবিবার ( ১৭ মে ) দুপুরে উপজেলার আমিরাবাদ বার আউলিয়া কলেজের পাশে একটি রাইস মিলে স্থানীয়রা বার্মিজ অজগর সাপ দেখতে পেয়ে এলাকার লোকজন পদুয়া বন রেঞ্জকে খবর দেয়। পরে পদুয়া রেঞ্জের সহযোগিতায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের কর্মকর্তারা অজগর সাপটি উদ্ধার করে চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করেন।

এ সময় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, দুপুরে উপজেলার পদুয়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসে। পরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাপটি অবমুক্ত করি।’

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট