চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বাবাকে পিটিয়ে হত্যা, মাদকাসক্ত সেই ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৬ | ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবা আবু আহম্মদ ডিলারকে (৭০) হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার মো. ইব্রাহিম (৪০) করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইব্রাহিম মাদকাসক্ত এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিন দিন বেপরোয়া হয়ে ওঠে সে। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবা আহমদ ডিলারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন।

অভিযোগ রয়েছে, এ সময় ছেলে তার বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারলে ঘটনাস্থলেই মারা যান আহমদ ডিলার।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আজ সকালে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট