চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় ৭টায় নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইকবাল হোসেন ভোলা জেলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার মো. সালাউদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, বায়েজিদ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁন্দগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















