চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সরকারি কাজে বাধা প্রদান, আসামি শাহ আলম গ্রেপ্তার

সরকারি কাজে বাধা দিয়ে যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৫ মে, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার মামলায় পলাতক আসামি শাহ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

শুক্রবার (১৫ মে) বিকেলে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া (কাচারপাড়া) এলাকার আব্দুল রহমানের পুত্র।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলা হওয়ার পর থেকেই শাহ আলম গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি দল নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট