চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

শ্বসকষ্টে স্বামীর মৃত্যু, একদিন পর একই কষ্টে মরণ স্ত্রীরও

শ্বাসকষ্টে স্বামীর মৃত্যু, একদিন পর মারা গেলেন স্ত্রীও

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৫ মে, ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় শ্বাসকষ্টজনিত কারণে স্বামী বুধা মিয়ার (৫৫) মৃত্যুর মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে স্ত্রী নুর জাহান বেগমও (৫০) মারা গেছেন।

 

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত ভোররাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া ওয়ার্ডের মেম্বার পাড়ার বাসিন্দা ও পেশায় কৃষক বুধা মিয়া বুধবার সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। রাত আনুমানিক ১১টায় হঠাৎ তিনি শ্বাসকষ্টজনিত অসুস্থতা বোধ করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাত ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

স্বামীর মৃত্যুর এই শোক সইতে না পেরে পরদিন বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় স্ত্রী নুর জাহান বেগমও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থানীয়ভাবে এবং পরে পদুয়া রাজারহাট রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উপজেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তিনি বাড়িতে ফেরার আকুতি জানালে গভীর রাতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪:৪০ মিনিটে স্বামীর মৃত্যুর মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে তিনিও মৃত্যুবরণ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট