চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

অবৈধভাবে সরকারি চাল মজুদ ও বাজারজাত: প্রায় ৬ লাখ কেজি জব্দ

অবৈধভাবে সরকারি চাল মজুত ও বাজারজাত: প্রায় ৬ লাখ কেজি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৬ | ৭:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাব-৭, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১৩ মে) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে কদমরসুলপুর এলাকার একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় আব্দুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জোরারগঞ্জ থানার বামুনসুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই সরকারি চাল অবৈধভাবে মজুত করে ভিন্ন মোড়কে বাজারজাত করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে নিরাপদ খাদ্য অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট