চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাটে মঙ্গলবার (১২ মে) দিবাগত ভোররাত ৫টায় জাকির আলম মার্কেটে গ্যাসের চুলার আগুনে ৫ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় জাহাঙ্গীর আলমের ২টি ভাঙ্গারি দোকান, আরিফুল ইসলামের ১টি সেমিপাকা চায়ের দোকান, অরুন নন্দীর রিকশা গ্যারেজ ও জাকির আলমের কাঁচা দোকান পুড়ে গেছে।
এ ঘটনায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার এবং ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান নিশ্চিত করেন। তিনি জানান, গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















