
সীতাকুণ্ড সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪০ অপরাহ্ণ
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আবদুল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তিনজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৩ নম্বর সমাজ এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে সরেজমিনে সেখানে গিয়ে হযরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাহাড় কাটায় জড়িত বাঁশখালী চাম্বলের আব্দুল হক, অ্যাডভোকেট ইমরানুল হক, নুর নাহারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

