চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পোড়ানো হল ৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার জাল

চট্টগ্রামে অবৈধ জাল অপসারণে ‘বিশেষ কম্বিং অপারেশন’

কর্ণফুলী সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ

উপকূলীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূল করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে জেলা মৎস্য দপ্তর।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত, আকমল আলী ঘাটসহ কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদরঘাট নৌ থানা পুলিশ এবং কোস্টগার্ড চট্টগ্রামের পৃথক দুটি দল। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

 

তিন বলেন, দিনব্যাপী অভিযানে তিন কোটি চার লাখ ২০ হাজার টাকা মূল্যের দুই লাখ মিটার চরঘেরা জাল, আটটি বেহুন্দি জাল এবং শতাধিক বাঁশের খুঁটি জব্দ করা হয়। এসব সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ পূর্বকোণকে জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূল করতে জেলা মৎস্য দপ্তরের অভিযান চলমান থাকবে।

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট