চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১ ডিসেম্বর, ২০২৩ | ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাতে ফাঁশিয়াখালীর একটি গ্যারেজের সামনে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা হাইওয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। কি গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা সনাক্তের চেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট